হালিশহর থানা জামায়াতের কার্যালয়ে জামায়াতে ইসলামী, হালিশহর থানার উদ্যোগে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে রুকন সমাবেশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
থানা জামায়াতের নায়েবে আমির ড. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় রুকন সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, জাতীয় ঐক্য ছাড়া দেশে চলমান গুম, খুন, ধর্ষণ ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা যাবে না। তাই দেশ ও জাতির স্বার্থে গুম, খুন, ধর্ষণ বন্ধে জাতীয় ঐক্য গঠন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। অনতিবিলম্বে শিশু রামিসাহত্যা সহ সকল প্রকার খুন ও ধর্ষণের দ্রুত বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানান। রুকন সমাবেশে আরো উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, থানা সাংগঠনিক সম্পাদক এবিএম সুলাইমান, এটিএম মাকসুদুল মাওলা, মাওলানা আহমদ শফি, এস এম সাইফুদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










