শিশু রামিসা হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী মহানগরী মহিলা বিভাগের সেক্রেটারি ফরিদা খানমের সভাপতিত্বে ও রহিমা আক্তার রিংকুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, নগর মহিলা বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আয়েশা পারভিন ও রেহেনা আকতার রানু, রাবেয়া বেগম এবং ছাত্রী শাফকাত হান্নানা ইফফাত।
সভাপতির বক্তব্যে ফরিদা খানম বলেন, আমাদের সমাজ শিশুদের জন্য অনিরাপদ হয়ে উঠছে। আমরা দেশের সর্বস্তরের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। এভাবে একটি সভ্য সমাজ চলতে পারে না। ধর্ষক ও শিশু হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিশু আছিয়ার হত্যাকারীদের বিরুদ্ধে রায় হলেও এখনো তা কার্যকর হয়নি, যা বিচারহীনতার সংস্কৃতিকে আরও উৎসাহিত করছে। মানববন্ধনে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












