দুই গণিতবিদ স্মরণে চবি গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা

| বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

দুই গণিতবিদ স্মরণে চবি গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রফেসর ড. মুসলেহউদ্দীন আহমেদ ও প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম ছিলেন প্রকৃত অর্থে জাত শিক্ষক। তাঁরা মেধা ও শ্রম দিয়ে গণিত বিভাগকে সমৃদ্ধ করে গেছেন। গত ১৬ মে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান শিপন চন্দ্র দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গণিত বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড. কামরুল ইসলাম, প্রফেসর ড. মতিউর রহমান, প্রফেসর ড. আবুল মনসুর চৌধুরী, গণিত বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ, বিএসসির সাবেক পরিচালক (অর্থ) মো. আসহাব উদ্দিন, অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম রেজাউল করিম স্বপন, প্রফেসর ড. আমানউল্লাহ, প্রফেসর মোহাম্মদ আবদুল আলীম, প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, অধ্যক্ষ প্রফেসর হাসানুল ইসলাম, মাজহারুল হক, মনিলাল দাশ, পরিমল ধর, মুহাম্মদ মহসীন চৌধুরী, ইফতেখার মুনির, অধ্যাপক বিধান দত্ত, মোহাম্মদ শহীদুল্লাহ, মোজাম্মেল হোসাইন, মোহাম্মদ মশিউর রহমান, অধ্যাপক নারায়ণ নাথ, ঊর্মিলা চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আরিফুল ইসলাম, অধ্যাপক রাজীব কর্মকার, অধ্যাপক পিন্টু দে, আজিজুল হক নিউটন, রাফি, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ প্রমুখ। সভার শুরুতে কোরান তিলাওয়াত করেন সৈয়দ হাফিজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাহাজে দুই বিদেশি নাবিকের মারামারি, ছুরিকাঘাতে ১ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধহিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ