চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা আয়োজিত ফটিনসে বার মহানগর স্কুল হ্যান্ডবলের (বালক–বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামীকাল বুধবার বিকেল ৪টায় লালদিঘী মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রথমে মুখোমুখি হবে বালিকা দলের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ ও পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ। পরে বালক দলের মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয় ও ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ মুখোমুখি হবে।
ফাইনাল খেলা শেষে বিকাল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাসান সিএমপির পুলিশ কমিশনার ও চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সভাপতি মো. শওকত আলী। বিশেষ অতিথি থাকবেন ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল।












