আনোয়ারায় গত শনিবার চাতরী ইউনিয়ন আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অ্যাড. নুরুল কবির রানার পৃষ্ঠপোষকতায় নতুন প্রজন্মের মাঝে খেলাধূলায় আগ্রহ বাড়াতে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ওয়ার্ড ভিত্তিক এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান চৌধুরী। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জে.কে.এস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদিউল আলম, ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, জে.কে.এস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়জুল হক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাগির হোসেন, আনোয়ারা ফুটবল একাডেমির পরিচালক আমিন ফারুক, ব্যাংকার জাহাঙ্গীর আলম প্রমুখ। ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় চাতরী ৪ নং ওয়ার্ড ফুটবল একাদশ ৩–০ গোলে চাতরি ৭ নং ওয়ার্ড একাদশকে পরাজিত করেন। খেলা পরিচালনা করেন নাজিম উদ্দীন।











