অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের চূড়ান্ত পর্ব ৮ জুন শুরু

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘তারুণ্যের উৎসব’ প্রকল্পের আওতায় গত ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া অনূর্ধ্ব১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব আগামী ৮ জুন থেকে ঢাকায় শুরু হচ্ছে। ৬৪টি জেলাকে ৮টি জোনে ভাগ করে আয়োজন করা হয়েছিল এই চ্যাম্পিয়নশিপ। ইতিমধ্যে শেষ হওয়া ৮ জোন হতে ৮ টি জেলার অনূর্ধ্ব ১৭ দল চূড়ান্ত পর্বে খেলার টিকিট কনফার্ম করেছে। জেলাগুলো হচ্ছে কর্ণফুলী জোনে চট্টগ্রাম, সুরমা জোনে মৌলভীবাজার, তিস্তা জোনে নীলফামারি জেলা পদ্মা জোনে সিরাজগঞ্জ, শীতলক্ষ্যা জোনে জামালপুর জেলা, কীর্তনখোলা জোনে পিরোজপুর, ধলেশ্বরী জোনে রাজবাড়ী এবং চিত্রা জোনে মাগুরা জেলা। আগামী ৮ জুন হতে ১৭ জুন পর্যন্ত ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তাফা কামাল স্টেডিয়ামে চূড়ান্ত পর্বে দুটি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দলগুলো খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালে বিজয়ী দল দুটি ফাইনাল খেলায় অংশ নেবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পূর্ণাঙ্গ কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার কাজ চলছে : ওয়াহিদ মালেক
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনালে পতেঙ্গা যুব সংঘ