নিকাশ মজুমদার

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলী মজুমদার বাড়ি নিবাসী শ্রী শ্রী জয় কালী মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ পাহাড়তলী থানার সভাপতি নিকাশ মজুমদার (৬৯) গত ১৫ মে দিবাগতরাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশের সভাপতি দেবাশীষ পালিত ও সাধারণ সম্পাদক এডভোকেট কাঞ্চন বিশ্বাস, উত্তর কাট্টলী সার্বজনীন মহাশ্মশান ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক টুনটু দাশ বিজয়। নিকাশ মজুমদার বাংলাদেশ হিন্দুবৌদ্ধখ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ আলীর মাজারে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধসমাজসেবী রিজিয়া বেগমের ইন্তেকাল