দুটি সার্চলাইট আমাদের দিকে তাক করা : জামায়াত আমির

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

দুটি সার্চলাইট এখন আপনাদের দিকে তাক করা আছে, একটি আল্লাহ তায়ালার, অপরটি জনগণের এমন মন্তব্য করেছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুরদিনাজপুর অঞ্চল জামায়াত আয়োজিত উপজেলা ও থানা আমীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, আগে কেউ মনে করত না জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে। দলটিকে একটি ‘ইনঅ্যাকটিভ’ দল হিসেবেই ভাবা হতো। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, অনেকেই জামায়াতকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করছে। তাই নেতাকর্মীদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, দুটি সার্চলাইট এখন আপনাদের দিকে তাক করা আছে, একটি আল্লাহ তায়ালার, অপরটি জনগণের। নেতাকর্মীদের সতর্ক করে আমীরে জামায়াত বলেন, আমাদের লেনদেন ও আচারআচরণে আগের চেয়ে অনেক বেশি সতর্ক হতে হবে। খবর বাংলানিউজের।

আপনাদের প্রত্যেককেই এখন সার্চলাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোমও ওই লাইটের বাইরে থাকবে না। মানুষের ভয়ে নয়, আল্লাহর ভয়ে দায়িত্বশীলদের দাগমুক্ত থাকতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জামায়াতের পার্থক্যের কথা তুলে ধরে তিনি বলেন, দৃশ্যমান প্রধান দলগুলোর গায়ে দাগ লাগলেও কেউ ঘাঁটাঘাঁটি করে না। মানুষ মনে করে তারা তো এমনই। কিন্তু জামায়াতের কোনও দায়িত্বশীলের গায়ে দাগ লাগলে কেউ ছেড়ে কথা বলবে না।

পূর্ববর্তী নিবন্ধকাজী শামশুল আলম
পরবর্তী নিবন্ধদি চিটাগং ট্রাস্টের ত্রি-বার্ষিক সম্মেলন