দি চিটাগং ট্রাস্টের ত্রি-বার্ষিক সম্মেলন

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

দি চিটাগং ট্রাস্ট বাংলাদেশের (সিটিবি) ত্রিবার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে নগরীর চেরাগী পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি বাবুল ঘোষ বাবুন। বিশেষ অতিথি ছিলেন প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ট্রাস্টের উপদেষ্টা মনোজ কুমার দেব, ট্রাস্টের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য্য ও বিভাষ দাশ। অধ্যক্ষ অনুপ চক্রবর্ত্তী ও বাচিক শিল্পী প্রতিমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে ট্রাস্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের ২য় পর্বে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে অরুন কান্তি মল্লিককে চেয়ারম্যান, প্রবাল দে’কে মহাসচিব, শ্যামল বিশ্বাসকে অর্থ সচিব, রাজীব দে শম্ভুকে সাংগঠনিক সচিব ও সমীর চক্রবর্তীকে নির্বাহী সদস্য নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য ৫ সদস্য বিশিষ্ট ট্রাস্টের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শ্রীজিতা ভট্টাচার্য্য ও সঙ্গীত পরিবেশন করেন ত্রিবেণী পাল, জয়িতা বিশ্বাস, শ্যামল বিশ্বাস, ঋষি পালিত, মিশন দত্ত সপু, স্মৃতি দে, তৃষা দে, মিরাজ দাশ, রয়েল চৌধুরী, উত্তম বিশ্বাস, অবন্তী দাশ, ঊষা আচার্য্য, রুপনা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুটি সার্চলাইট আমাদের দিকে তাক করা : জামায়াত আমির
পরবর্তী নিবন্ধলন্ডনে চবির এক্স-স্টুডেন্টস এসোসিয়েশনের সভা