নাজমুল করিম হেলাল

| বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১১:৫০ পূর্বাহ্ণ

কবি ও এনজিও কর্মকর্তা নাজমুল করিম হেলাল গত ১২ মে বিকেল সাড়ে ৩টায় রাজধানীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬২ বছর। তিনি দুই মেয়ে, দুই ভাই, তিন বোন ও মাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাযা ওদিন বাদে মাগরিব ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মরহুম নাজমুল করিম হেলাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘খসড়া কাব্য’। মরহুমের বড় ভাই প্রফেসর ড. ওবায়দুল করিম চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধ‘সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে থ্যালাসেমিয়া অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব’