কুমিল্লা মামার বার্ষিক ওরশ আজ

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:২৫ পূর্বাহ্ণ

হযরত শাহ্‌ ছুফী ছৈয়দ আইয়ুব আলী বাদশাহী (.) প্রকাশ ‘কুমিল্লা মামা’র ৪১তম বার্ষিক ওরশ শরীফ আজ। আজ মঙ্গলবার বাদ আছর আন্দরকিল্লাস্থ শাহী জামে মসজিদের পশ্চিম পার্শ্বে শাহ্‌ সাহেব মামার মাজার সংলগ্ন মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) প্রাঙ্গণে অনুষ্ঠিত ওরশ উপলক্ষে খতমে কোরআন, বাদ মাগরিব কুমিল্লা মামার জীবনী ও আউলিয়াদের জীবনী নিয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। কুমিল্লা মামার ভক্ত ও অনুরক্তদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির সভাপতি লায়ন নজমুল হক চৌধুরী বিশেষভাবে অনুরোধ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় শাহাদাতের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধসুশীল কান্তি বড়ুয়া