পশ্চিম বাকলিয়া সমাজ কমিটির মতবিনিময়

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেছেন, বাকলিয়া থানা মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করছে। রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতা রক্ষায় এসব অপরাধের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়ন করা হবে। মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজিতে অভিযুক্ত ব্যক্তি যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন কাজ মেনে নেওয়া হবে না। তিনি গতকাল শনিবার পশ্চিম বাকলিয়া (আংশিক) সমাজ কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আলহাজ জাহেদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিরাজ মিয়া খন্দকার, মো. আলী শাহীন, মঞ্জুর হোসেন, হাসান নেওয়াজ, ডা. আবদুল করিম, ইঞ্জিনিয়ার মনিরুল হুদা, মো. শাহেদ হোসেন, মো. জসিম উদ্দিন, মো. দিদারুল আলম মামুন, আবদুল মাবুদ, আবদুর রহমান, মো. নাছের, হেলাল উদ্দীন, আমির নেওয়াজ খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরী উপজেলা অনুমোদন হওয়ায় যুবদল-ছাত্রদলের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধলিও জেলার প্রাক্তন সভাপতিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত