রাউজান ক্লাবের মাসিক সেমিনার

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

রাউজান ক্লাবের মাসিক সেমিনার গত ৭ মে নগরীর একটি হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘ইসলামি শাসন ব্যবস্থার পতন: কারণ ও প্রতিকার এবং উম্মাহ ও আলিম ওলামার করণীয়’ শীর্ষক সেমিনারে মূখ্য আলোচক ছিলেন মুফতি আলী হাসান ওসামা। তিনি বলেন,অনৈক্য ও বিভাজনের কারণে ইসলামী ঐক্য প্রচেষ্ঠা বারবার লঙ্গিত হচ্ছে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় যাদের অবদান সবচেয়ে বেশি থাকার কথা ছিল, সে সমস্ত বিদগ্ধ আলেমে দ্বীনদের মধ্যকার বিরোধের কারণে ইসলামিক সমাজ প্রতিষ্ঠা আজ সুদূর পরাহত। তিনি মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক সেতু বন্ধনের উপর গুরুত্বারোপ করেন। অ্যাডভোকেট ড.শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা৪ এর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। প্রধান মেহমান ছিলেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল আজহারী, সাবেক অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ শফিউল আলম, প্রফেসর ড. এ কে এম শাহেদ, চট্টগ্রাম ওয়াসার সাবেক ডিএমডি মোহাম্মদ গোলাম হোসেন, মো. তৌহিদ হোসেন। উপস্থিত ছিলেন, বিএসআরম গ্রুপের হেড অব কমার্শিয়াল আলী মাহাবুব মোহাম্মদ হোসেন, ক্লাব নির্বাহী সদস্য মুহাম্মদ মহসিন চৌধুরী, মোহাম্মদ আলী, মো. রিয়াজুল হাসান, এএসএম ইয়াকুব, অধ্যক্ষ দিদারুল আলম, মেজবাহ উদ্দিন আকবর, চৌধুরী আহসান খুররম বশিরুল্লাহ সাইমুম, গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কফিল উদ্দিন আহমদ, তানভীর আহমদ,নোমান চৌধুরী, মোহাম্মদ লিয়াকত আলী, এসএম সিরাজদৌল্লা, কাজী গোলাপ রহমান, আবু জাফর চৌধুরী, প্রকৌশলী সায়েদুল হক, মো. শাহজাহান মঞ্জু, মো. হামিদুর রহমান, রফিকুল ইসলাম,ইফতেকার হোসেন খান চৌধুরী, মোহাম্মদ মোছলেহউদ্দিন, মোহাম্মদ জহুরুল আনোয়ার, হাফেজ শফিউদ্দিন মিনহাজ, বেলাল মোহাম্মদ, এএসএম তসলিম উদ্দিন, মোহাম্মদ আশরাফ উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ জাহেদুল আলম, মো. ইয়াছিন, মাস্টার মোহাম্মদ আকতার হোসেন, এসএম জাফর চৌধুরী, নাসির উদ্দিন বাবুল, শফি সিকদার, মোহাম্মদ মহসিন আলী, রিজোয়ান চৌধুরী রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকে সি দে ইনস্টিটিউটের নতুন সভাপতি নাসির, সম্পাদক জামাল
পরবর্তী নিবন্ধডিপ্লোমা শিক্ষার আধুনিকায়নে শিল্প প্রতিষ্ঠানের সাথে অংশীদারত্বে গুরুত্ব