দেশের কথা ভাবো

মুজিব রাহমান | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:০৯ পূর্বাহ্ণ

ডুবতে ডুবতে ভাসি আমরা

ভাসতে ভাসতে বাঁচি

ভেসে ওঠার বেঁচে ওঠার

আনন্দেতে নাচি।

জল তো কেবল গড়াতে চায়

আমরা তাঁকে বাঁধি

ইটে কাঠে রড সিমেন্টে

মরণ ফাঁদটা ফাঁদি।

খালবিল আর নদীনালায়

জল যাবে তার বাড়ি

আমরা কেবল বানাই বাড়ি

খালনালা সব কাড়ি।

কাড়াকাড়ির বাড়াবাড়ির

কী পরিণাম দেখো

ডুবতে ডুবতে তবু যদি

অল্পস্বল্প শেখো!

লোভের বলি আর হয়ো না

দেশের কথা ভাবো

সবার জন্যে ভালো হলে

তুমি পাবে আমিও কিছু পাবো।

পূর্ববর্তী নিবন্ধমধুমিতা তোমাকে
পরবর্তী নিবন্ধআমাদের গ্যালাক্সি কত বড়