চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে মহান মে উপলক্ষে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে গত মঙ্গলবার বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মো. নাজিমুর রহমান। বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দীন, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, গাজী আইয়ুব আলী, ইব্রাহীম ফরাজী, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিকী, মোহাম্মদ রফিকুল ইসলাম, হাসিবুর রহমান বিপ্লব, আজিজ উদ্দিন মিন্টু, ডা.মহসিন খান তরুন, আব্দুল আজিজ, বিভাগীয় শ্রমিক দলের সদস্য অপু সিং, মো. চান মিয়া, মো. ফরিদ, আব্দুল রউফ লিটন প্রমুখ।প্রধান অতিথি বলেন, মে দিবসের তাৎপর্য অনেক গুরুত্ব বহন করে। শ্রমিক শ্রেণির অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার আগামী ১ মে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনতার সাথে ঐক্যবদ্ধভাবে বিএনপির সকল অঙ্গসংগঠনসহ শ্রেণি পেশার সবার উপস্থিতি কামনা করেন। এতে প্রধান অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য মহানগর ও বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সংসদ সদস্য আবু সুফিয়ান, সংসদ সদস্য সাঈদ আল নোমান। সভাপতিত্ব করবেন বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।













