চারু অঙ্গন আর্ট স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চারু অঙ্গন আর্ট স্কুল আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৬ এপ্রিল নগরের দেওয়ান বাজার ওয়েস্টার্ন স্কুলে চারু অঙ্গন আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী অশেষ দাশগুপ্তের সভাপতিত্বে ও সাংবাদিক রোকন উদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি সোমা মুৎসুদ্দী, কথাসাহিত্যিক রহমান রনি ও আবৃত্তিশিল্পী আতাউল হক নিরব।

বক্তারা বলেন, শিশু কিশোরদের মেধা ও মনন বিকাশে একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ড অপরিহার্য। শিশুকিশোরদের মেধা বিকাশে চিত্রাঙ্কন একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিশুকিশোরদের সুস্থ সাবলীলভাবে বেড়ে উঠতে একাডেমিক শিক্ষার পাশাপাশি চিত্রাংকনসহ সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের উৎসাহিত করতে বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান। গান পরিবেশন করেন শিল্পী অশেষ দাশগুপ্ত, রাজশ্রী চক্রবর্তী ও ঋতবীর রাজকর। নৃত্য পরিবেশন করেন আদ্রিশা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক শ্রেণির অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধচুয়েটের সাথে বিএইটিইর প্রতিনিধিদলের সভা