চুয়েটের সাথে বিএইটিইর প্রতিনিধিদলের সভা

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাথে বোর্ড অফ এক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এক্সটার্নাল রিভিউ টিমের সভা গত মঙ্গলবার সিন্ডিকেট কক্ষে সম্পন্ন হয়েছে। পুরকৌশল বিভাগের বিএসসি প্রোগ্রামকে এক্রিডিটেশন বিষয়ে উভয় পক্ষের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সমাপনী সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

চুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, পুরকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া, কম্পট্রোলার মো. শফিকুল ইসলাম এবং ডেপুটি রেজিস্ট্রার প্রবীর চন্দ্র ভৌমিক।

বিএইটিইর পক্ষে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাকিল মোহাম্মদ রিফাত, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. মো. মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচারু অঙ্গন আর্ট স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধচবি উপাচার্যের সঙ্গে ভিজিটিং ফুলব্রাইট স্কলার ড. সাইয়েদের সাক্ষাৎ