ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৭:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তাজুন ওই এলাকার দুবাইপ্রবাসী মোহাম্মদ মিজানের ছেলে।

স্থানীয়রা জানান, পুকুরে গোসল করতে গিয়ে তাজুন পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল।

মোহাম্মদ পারভেজ নামে এক ব্যবসায়ী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি তার বন্ধুর ছেলে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদীর বুকে ভুয়া চক্রের দৌরাত্ম্য, জনতার হাতে ধরা দুই চাঁদাবাজ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বন্যহাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোকে কাতর স্ত্রী