হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান (অব.) প্রবীন শিক্ষাবিদ অধ্যাপক তাহেরুল আনোয়ার (৮৬) গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভারস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…. রাজেউন) । তিনি দীর্ঘদিন যাবদ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অনেক গুনাগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর স্থানীয় ফকির মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।












