রাঙামাটিতে গ্রামীণ খাল খনন কর্মসূচি শুরু

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

সরকারের খালখনন কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙায় গ্রামীণ খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি হিসেবে এ খনন কাজ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের ত্রিপুরাছড়ায় খাল খনন কাজের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর চাকমা। কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ড্যানিস চাকমা, ইউপি সদস্য রিপন চাকমা, চিত্ত রঞ্জন চাকমা, পূর্ণ চক্র চাকমা, অঞ্জুমণি চাকমাসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক তাহেরুল আনোয়ার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গণশুনানি