জেলা প্রশাসকের সহযোগিতা পেল অসুস্থ নবজাতক ও প্রসূতি মা

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

চমেক হাসপাতালে ভর্তি হয়ে সন্তান প্রসবকৃত অসহায় ভবঘুরে প্রসূতি মা শাহনাজ বেগম শেলী ও তার ৫ দিন বয়সী অসুস্থ নবজাতকের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গতকাল মঙ্গলবার তিনি অসুস্থ নবজাতককে দেখতে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের নিউনেটোলজি বিভাগে ছুটে যান। এ সময় শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রসূতি মায়ের হাতে নগদ টাকা, জামাকাপড়, বিছানা ও খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক। গত ১৬ এপ্রিল গর্ভজনিত তীব্র ব্যথা নিয়ে চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন অসহায় ভবঘুরে শাহনাজ বেগম শেলী (২২)। পরবর্তীতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শাহনাজ কন্যা সন্তান প্রসব করেন। জন্মের পর পর শিশুটি জন্ডিসে আক্রান্ত হওয়ায় গত ২০ এপ্রিল রাতে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের নিউনেটোলজি বিভাগে ভর্তি করা হয়। ঐদিন থেকে নবজাতকটিকে ফটোথেরাপির মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটিকে বাঁচাতে অসহায় প্রসূতি মায়ের আকুতির কথা শুনে হাসপাতালে ছুটে গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। চমেক হাসপাতালের নিউনেটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শাহীনসহ ওয়ার্ডের অন্যান্য চিকিৎসক ও জেলা প্রশাসনের এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এসময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কাছ থেকে আর্থিক সহায়তা ও অন্যান্য উপহার সামগ্রী পাওয়ার পর আবেগ ধরে রাখতে পারেন নি প্রসূতি মা শাহনাজ বেগম শেলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধমেয়র পদে জামায়াতের প্রার্থী হিসাবে শামসুজ্জামান হেলালীকে মনোনয়ন