সংগ্রামী আতরবিবির গল্পে আসছে ‘আতরবিবিলেন’

| শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

প্রান্তিক এক নারীর জীবনসংগ্রামের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে আসছে ‘আতরবিবিলেন’। সিনেমাটি মুক্তি পাবে মে মাসের ১ তারিখ। ‘আতরবিবিলেন’ নির্মাণ করেছেন মিজানুর রহমান লাবু। তাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি, মুস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমনসহ আরও অনেকে। সিনেমার চিত্রনাট্য নিয়ে নির্মাতা লাবুর ভাষ্য, সমাজের প্রান্তিক নারীর কঠিন বাস্তবতার গল্প উঠে এসেছে এ সিনেমায়। আতরবিবি নামের এক নারীর গল্পে এগিয়ে যাবে সিনেমাটি, যিনি সাধারণ জীবনের স্বপ্ন দেখেন, কিন্তু তিনি বারবার প্রতারিত হয় সমাজের ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের কাছে। প্রতিকূলতার বিরুদ্ধে তার লড়াই এবং টিকে থাকার লড়াইয়ের গল্প দেখানো হবে সিনেমায়। ‘আতরবিবিচরিত্রে অভিনয় করা সুমি বলেন, ‘আতরবিবি’ চরিত্রে অভিনয় এক ভিন্ন অভিজ্ঞতা দিয়েছে। চরিত্রটিকে বাস্তবভাবে তুলে ধরতে আমাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে শুটিং করেছি। সিনেমাটি দেখার পর দর্শকদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে।

পূর্ববর্তী নিবন্ধ২০২৭ বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র ও কানাডায় অর্ধশত হলে চলবে ‘দম’