চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মাস্টার্স ক্রিকেটের ষষ্ঠ আসর চলতি এপ্রিলের শেষ সপ্তাহে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে। চট্টগ্রামের বাছাইকৃত ৮টি দলকে দুই গ্রুপে বিভক্ত করে এবারের আসর মাঠে গড়াবে। গ্রুপ পর্বের খেলা শেষে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলার নিয়মাবলী মেনে আগামী ১৭ এপ্রিলের মধ্যে নিজস্ব প্যাডে সভাপতি/সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এন্ট্রির আবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। নির্ধারিত তারিখের পর কোন দলের অংশগ্রহণের আবেদন গ্রহণ করা হবে না। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : সরওয়ার হোসাইন বাবু (০১৬১৮–০০০৭৮৬) অথবা আজিজুল হক বুলবুলের (০১৮১৩–১৭৩০৩৫)।












