নগরীর অক্সিজেন জালালাবাদ কুলগাঁওস্থ আল–আমিন হাশেমী দরবার শরীফ আহসান মঞ্জিলস্থ আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় হযরতে সাইয়িদুনা আমীরে খসরু দেহলভীর (রা) ওরশ উপলক্ষে “রঙ্গে খুসরো ও নাতে মোস্তফা (দ.) কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে। আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহসুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর (মাঃজিঃআঃ) সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা মুহাম্মদ রেজা সাকিব মোস্তফায়ী (মা.জি.আ)। দরবার শরীফে শাহজাদাগণদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, শাহজাদা হাফেজ আল্লামা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী ও জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, হাফেজ আল্লামা মুহাম্মদ আনিসুজ্জামান আল কাদেরী, আল্লামা সৈয়দ এরশাদ বুখারী, আল্লামা ওবায়দুল মোস্তফা নঈমী, মাওলানা মুহাম্মদ আজিজুল হক্ব হোসাইনী, মাওলানা শিব্বির আহমদ ওসমানী, শায়ের মুহাম্মদ হারুনুর রশিদ আল কাদেরী, শায়ের মুহাম্মদ তারেক আবেদীন কাদেরী, শায়ের মুহাম্মদ তারেক রেজা ক্বাদেরী, শায়ের মুহাম্মদ মাসুদ রেজা ক্বাদেরী, মাওলানা আবদুল্লাহ আল নিশান প্রমুখ। এতে বক্তারা বলেন, হযরত আমির খসরু (রহ.) ছিলেন এক অনন্য প্রতিভার অধিকারী, যিনি সুফিবাদ, সাহিত্য, সংগীত এবং সংস্কৃতির এমন এক মেলবন্ধন তৈরি করেন যা আজও উপমহাদেশের মুসলমানদের অন্তরে গাঁথা। প্রেস বিজ্ঞপ্তি।












