আকবরশাহ থানাধীন বায়েজিদ লিঙ্ক রোড এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন– কক্সবাজারের টেকনাফের ছোট হাবিব পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মো. নুর (৩৮) এবং সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের মান্দারি টোলার আবদুল হক মেম্বারের বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মাজাহের উদ্দিন রাজিব (৩০)।
পুলিশ জানিয়েছে, আসামিদ্বয়ের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলায় দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।














