বরেণ্য উস্তাদ মিহির লালা স্মরণে সুরধ্যানের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান গত ৮ এপ্রিল সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট গ্যালারিতে অনুষ্ঠিত হয়। মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম ইসলাম। এরপর সমবেত খেয়াল পরিবেশন করেন সুরধ্যানের শিক্ষার্থীবৃন্দ। স্বাগত বক্তব্য দেন, সুরধ্যানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী রিটন কুমার ধর। আলোচনায় অংশ নেন, সংগীতশিল্পী জয়ন্তী লালা ও মোহনবীণা শিল্পী দোলন কানুনগো।
এরপর ইমন রাগে খেয়াল পরিবেশন করেন তুষ্টি পাল, বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করেন প্রাচী চৌধুরী। রোজী মজুমদার সেন পরিবেশন করেন সেতার। অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন সুশান্ত কর চৌধুরী ও অমিত চৌধুরী দীপ্ত। হারমোনিয়ামে সহযোগিতা করেন রাইসা তাহসীন ঐশী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুরধ্যানের শিক্ষার্থী শিল্পী আংকিতা নন্দী। প্রেস বিজ্ঞপ্তি।













