মেলোডি মিউজিক একাডেমির সাংস্কৃতিক সন্ধ্যা ও গুণীজন সংবর্ধনা

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

মেলোডি মিউজিক একাডেমির প্রথম সাংস্কৃতিক সন্ধ্যা ও গুণীজন সংবর্ধনা গত ২ এপ্রিল থিয়েটার ইন্সটিটিউট হলে অনুষ্ঠিত হয়। ‘সুরের লহরী’ শীর্ষক এই আয়োজনে সুর আর ছন্দের মূর্ছনায় মুগ্ধ হন দর্শকরা।

প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে একাডেমির পরিচালক ও প্রশিক্ষক সঞ্জয় চক্রবর্তী কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমী চট্টগ্রাম ফ্যান গ্রুপ এডমিন মোহাম্মদ ফোরকান রাসেল। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী শুক্লা আচার্য। ‘সুরের লহরী’র মূল আকর্ষণ ছিল একাডেমির শিক্ষার্থীদের সব পরিবেশনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমস্যা কাটিয়ে কেপিএমকে লাভজনক সচল করার প্রত্যয়
পরবর্তী নিবন্ধজ্বালানি সাশ্রয় ও মাদকমুক্ত সমাজের আহ্বানে সাইকেল শোভাযাত্রা