চট্টগ্রামে ইসলামের প্রসারে পীর বদর আউলিয়ার (রহ.) অবদান অবিস্মরণীয়

বার্ষিক ওরস সম্পন্ন

| বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

হযরত সৈয়দ পীর বদর আউলিয়ার (রহ.) বার্ষিক ওরস এর সমাপনী গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল আমিন হাশেমী দরবার শরিফের সাজ্জাদানশীন শাহসুফি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। তিনি বলেন, চট্টগ্রাম শহরে ইসলাম প্রচার ও প্রসারে পীর বদর আউলিয়ার অবদান অবিস্মরণীয়। এ সময় উপস্থিত ছিলেন পীর বদর আউলিয়া মাজার শরিফের মোতাওয়াল্লি সৈয়দ মুহাম্মদ আবুল হাসেম, অধ্যক্ষ মুহাম্মদ রিদওয়ানুল হক হক্কানী, কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, সৈয়দ মুহাম্মদ ছালেকুল মাওলা, মুহাম্মদ আবু মুছা কাদেরী, মুহাম্মদ নুরুল মোস্তফা চিশতী, মুহাম্মদ আঞ্জু ফকির প্রকাশ দরবেশ, এসএম মঈনুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাসহ নানা দাবি
পরবর্তী নিবন্ধব্যাটারি রিকশার টায়ারে ডিজেল ছিটিয়ে আগুন!