আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত পশ্চিম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে ঈদুল ফিতরের জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে।
ধর্মপ্রাণ মুসলমানদের এতে শরিক হয়ে উভয় জাহানের কামিয়াবী হাসিলের অনুরোধ জানিয়েছেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন ও দায়েম নাজির জামেয়া মসজিদের মোতোয়াল্লী মোহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।










