মানবতা আজ বড় অসহায়
কোনো এক অশুভ শক্তি
তাঁকে রেখেছে বেঁধে আষ্টেপৃষ্ঠে
নিষ্প্রভ মানবতা, নির্বাক মানবতা
চেয়ে চেয়ে দেখে নীরবে নিভৃতে
চোখের কোণে ভেসে ওঠে অশ্রুজল
জিজ্ঞেস করে অদৃষ্টেরে আর কতকাল?
কখন আসবে কাণ্ডারী?
ধরবে হাল, মনুষ্যত্বের মুক্তির জন্য ?
ঐ পাষাণ নিষ্ঠুর নির্লজ্জ বিবেক বর্জিত
মানুষের মনুষ্যত্বের পূর্ণতা দিতে!
অদৃশ্য অদৃষ্ট ফিসফিস করে বলে গেছে
সে আসবেই আসবে, ভয়ের কিছু নেই !


