বিভিন্নস্থানে ইফতার মাহফিল

| সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১১:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন : শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন। রবিবার দুপুরে চট্টগ্রাম ওয়াসা ভবনের অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নওশাদ। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, রমজান মাস সহমর্মিতা, সংযম ও ত্যাগের মাস। শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা জাগ্রত করে। প্রধান বক্তা আবুল হাশেম বক্কর বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের চালিকাশক্তি। সংগঠনের মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন মো. ওমর, মো. জামাল উদ্দিন, আলমগীর, মাহাবুবুল আলম, তানভির মল্লিক, নাছিম, সেলিম উদ্দিন, শের মোহাম্মদ, আলা উদ্দিন, শাহ আলম, আবদুল মাবুদ, রমজান, অশেষ, কাসেম, হোসাইন, সুব্রত, আবদুল মাবুদ, নুরুল আমিন, জনি, মশিউর, ইকবাল, নাজমুল, টুটুল, রাজিব প্রমুখ।

বন্ধন ক্লাব : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় দোয়া মাহফিল ও ৬০০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সামাজিক সংগঠন বন্ধন ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক সর্দার, বন্ধন ক্লাবের সভাপতি জাবেদুল ইসলাম রবি, সাধারণ সম্পাদক হাসিবুল আলম ফাহিম, নুরুল ইসলাম বাদশা, সালেহ জহুর বাবুল, খোরশেদ আলম বাবু, সমাজসেবক ইকবাল হোসেন ও ডবলমুরিং থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুর শুক্কুর ইমন।

ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে চট্টগ্রামে এতিম শিশুদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে। গত শনিবার নগরীর একটি হোটেল হোটেল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ড. এইচ. এম. হাকিম আলী। তিনি বলেন, রমজান মাস সহমর্মিতা, দায়বদ্ধতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ইফতার মাহফিলে শতাধিক এতিম শিশুকে আমন্ত্রণ জানানো হয়। তাদের জন্য বিশেষ ইফতার এর ব্যবস্থা করা হয়। আয়োজকরা জানান, শুধু আহারের আয়োজন নয়্তশিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনই ছিল এই উদ্যোগের প্রধান লক্ষ্য।উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাউথ এশিয়ান ভয়েস অব চিলড্রেন ফাউন্ডেশন : আন্তর্জাতিক শিশু অধিকার বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ এশিয়ান ভয়েস অব চিলড্রেন ফাউন্ডেশন (স্যাভক) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল শনিবার সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন, স্যাভক ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মো. শাহজাহান। প্রধান অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট বদরুল হুদা মামুন, এডিশনাল পিপি এডভোকেট সানজিক আকবর ও ওমর গণী। স্যাভক ফাউন্ডেশনের সেক্রেটারি আবু নোমান মোহাম্মদ হাফিজুল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অ্যাডভোকেট এনামুল হক মনি ও অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আসাদুল্লাহ আদিল। স্যাভক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, স্যাভক শুরু থেকেই সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এরকম সুবিধা বঞ্চিতরা সমাজের সব জায়গায় অবহেলা শিকার হয়। তাই সমাজের বিবেকবান মানুষের উচিত সুবিধা বঞ্চিতরা যাতে সমাজের দশজন মানুষের মত তাদের মৌলিক অধিকার নিয়ে বাঁচতে পারে সে সহযোগিতা করা। উল্লেখ্য, স্যাভক ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এতিম ও অসুবিধা বঞ্চিত শতাধিক শিশু ইফতার মাহফিলে অংশ নেন।

রাউজান প্রেস ক্লাব : চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ শুধু একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন সমাজের নীরব সংস্কারক। তাই এই গুণী ব্যক্তিত্ব সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। গতকাল রবিবার বিকেলে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদের স্মরণসভা, পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এ মন্তব্য করেন। রাউজান উপজেলা সদরের রাঙ্গামাটি মহাসড়কস্থ কুইন প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম। রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদার, সহসম্পাদক রবিউল হোসেন রবি ও সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা বিএনপি নেতা মাস্টার আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, উপজেলা জামায়াতের আমির শাহজাহান মনজু, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মনজু, সাবেক পৌর কমিশনার রেজাউর রহিম আজম, চুয়েটের ডেপুটি ডিরেক্টর ফজলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর নবী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ফাহিম, রাউজান সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ, ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান চৌধুরী সোহেল, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার ও নুরুল ইসলাম বাবুল, উত্তর জেলা যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, উত্তর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম জিকু, রাউজান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাশেম, ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাসেম ও কামাল মিয়া, বিএনপি নেতা আরিফ উদ্দিন, আবদুস শুক্কুর, হারুন উর রশিদ, খোরশেদুল আলম, ফোরকান উদ্দিন রুবেল, অ্যাডভোকেট এস.এম. সাকিব বিন সরোয়ার, এস.এম. শফি, জসিম উদ্দিন, ইকতিয়ার উদ্দিন মেম্বার, এরশাদ হোসেন, মিজানুর রহমান ও এ. আর. রাশেদ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নেওয়াজ, নাজিম উদ্দিন মিয়াজী, মিলন বড়ুয়া, দিদারুল আলম, জাহানগীর সিরাজ তালুকদার, . এম. মামুনুর রশিদ, কে. এম. বাহাউদ্দিন, . কে. বাবর, নুর মোহাম্মদ, সুপন বিশ্বাস, আতিক উল্লাহসহ অনেকে। বক্তারা বলেন, সরোয়ার উদ্দিন আহমেদের আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান রাউজানের সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন : গত শনিবার বিকেলে চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরজেএ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এস এম পিন্টুর সভাপতিত্বে ও সদস্য তানভীর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক মো. ফারুক ইকবাল। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কাজী আবুল মনসুর, রেলওয়ে শ্রমিক নেতা এমআর মঞ্জু, ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোছাইন, সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, কামাল পারভেজ, সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন সাংবাদিক মো. খোরশেদ আলম, ভুপেন দাশ, জাহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় ভেসে এলো মনুষ্যবিহীন জলদস্যুদের ব্যবহৃত ট্রলার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিষিদ্ধ গোদা কাঠ উদ্ধার