স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্টের (এগ্রিকালচার) আওতায় মমতার জুলধা শাখায় প্রাণিসম্পদ খাতের সদস্যের মাঝে বিভিন্ন খাতে উপকরণ বিতরণ কার্যক্রম সম্প্রতি সম্পন্ন হয়। কর্মসূচির আওতায় জলবায়ু সহনশীল অধিক মাংস উৎপাদনশীল পেকিন/ ডিম উৎপাদনশীল খাকি ক্যাম্পবেল হাঁস পালন, কুপ মডেল পদ্ধতিতে দেশি মুরগী পালন, নিরাপদ আমিষের চাহিদা পূরণে লেয়ার মুরগী পালন ও বাণিজ্যিক ভিত্তিতে এলাকাভিত্তিক ঘাস উৎপাদনপূর্বক কাঁচা ঘাস, ভুট্টার মোচা ও অন্যান্য গো–খাদ্য সাইলেজ পদ্ধতিতে সংরক্ষণে উদ্যোক্তা তৈরি কার্যক্রম অন্তর্ভূক্ত ছিল।
পিকেএসএফের সহায়তায় উক্ত কার্যক্রম পরিচালনা করছে মমতা। নির্বাচিত সদস্যদের মাঝে হাঁস–মুরগির খাবার পাত্র, পানির পাত্র, হুভার, নেট, জীবানুনাাশক, সাইলেজ সংরক্ষণের ড্রামসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মমতার কৃষি ইউনিটের উপ–পরিচালক মুহাম্মদ এনামুল হক, সহকারী পরিচালক মঞ্জুরুল আলম, শাখা ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।










