রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম মুজিবুর রহমান (৫০)। তিনি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আনজু পিতার বাড়ির মৃত আব্দুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের কর্মী এবং রাউজানের নবনির্বাচিত এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।
বুধবার (২৫ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে অলিমিয়াহাট বাজারের মফিজ সওদাগরের ফলের দোকানের ভেতরে এই ঘটনা ঘটে।
জনা যায়, নিহত মুজিব অলিমিয়াহাটের মফিজ সওদাগরের ফলের দোকানে এসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তবে কারা এসেছে কিভাবে এসেছে কিছু জানা যায়নি।
নিহত মুজিবুর রহমানের ২ ছেলে। বড় ছেলে মানসিক সমস্যায় ভুগছেন। ছোট ছেলে প্রবাসে আছে। পেশায় তেমনকিছু উল্লেখযোগ্য না করলেও তবে বিয়ের ঘটকালি করতেন নিহত মুজিব।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, ইফতারের বের বাসা থেকে বের হয়েছিল। পরে শুনতে পাই আমার স্বামীকে ৩ টা গুলি করেছে দুর্বৃত্তরা। আমি হাসপাতালে এসে তিনি আর বেঁচে নেই।
নিহতের বড় ভাই আব্দুল আজিজ বলেন, আমরা জানতে পেরেছি ইফতারের পূর্বে একটি চায়ের দোকানে তার সাথে কিছু যু্বকের ঝগড়া হয়েছে। ধারণা করছি ঘটনাটি তারা ঘটিয়েছে।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান বলেন, তাকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়েছে। তার শরীরে মোট তিনটি গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়াতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাবো।











