দ্রুত নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ সাঈদ নোমানের

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

দ্রুত সময়ের মধ্যে নিজের নির্বাচনী এলাকার প্রচারণামূলক সকল ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান। গতকাল শনিবার এ নির্দেশনা দেন তিনি।

সাঈদ আল নোমান বলেন, পরিবর্তনের সূচনা আমাদের থেকেই হোক। নির্বাচনী শালীনতা, পরিবেশ সুরক্ষা ও জনদুর্ভোগ কমাতে অবিলম্বে সকল ব্যানার অপসারণ করতে হবে। আমাদের দায়িত্বশীল রাজনীতির চর্চা এখনই শুরু হয়েছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এ ধরনের উদ্যোগ নির্বাচনোত্তর সৌহার্দ্য ও শালীন রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। পরিবেশ ও জনস্বার্থে এমন ঘোষণা রাজনীতিতে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসন্দীপ চক্রবর্তী হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার
পরবর্তী নিবন্ধতারেক ও বিএনপিকে হেফাজতে ইসলামের অভিনন্দন