এই দিনে

| শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:০৩ পূর্বাহ্ণ

১৫৭১ ইতালীর ভাস্কর বেনভেনুতো চেল্লিনি–র মৃত্যু।

১৫৯২ ভেনেসীয় চিত্রশিল্পী জাকোপো বাসানো–র মত্যু।

১৭১৩ জাহান্দার শাহ্‌ নিহত হন।

১৭২৮ শল্যচিকিৎসক ও শারীরবিদ জন হান্টর–এর জন্ম।

১৭৪৪ স্কটিশ চিত্রশিল্পী ডেভিড অ্যালান–এর জন্ম।

১৭৮৮ ওয়েস্ট মিনিস্টরে ওয়ারেন হেস্টিংস্‌–ওর বিচার শুরু হয়।

১৮৩২ লন্ডনে প্রথম কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়।

১৮৫৯ স্কটিশ চিত্রশিল্পী উইলিয়াম স্ট্র্যাং–এর জন্ম।

১৮৭৯ ‘প্রাচ্যের বুলবুল’ সরোজিনী নাইডু–র জন্ম।

১৮৮২ কলকাতায় প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৮৮৩ বিশ্ব খ্যাত জার্মান সংগীতস্রষ্টা রিশার্ড ভাগ্‌নার্‌–এর মৃত্যু।

১৮৮৮ গ্রিসের রাষ্ট্রনায়ক জজিয় পাপান্দ্রোর জন্ম।

১৮৯৮ ব্রিটিশ প্রকাশক স্যার নেভিল পিয়ার্সন–এর জন্ম।

১৮৯০ বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।

১৮৯১ মার্কিন চিত্রশিল্পী গ্র্যান্ট উড–এর জন্ম।

১৮৯৪ ক্রোয়েশীয় রাজনীতিজ্ঞ ও ঐতিহাসিক ফ্রানিও রাসকি–মৃত্যু।

১৯০১ বেলজীয়–ফরাসি লেখক ঝর্‌ঝ সিমেনঁ–র জন্ম।

১৯১৫ বর্মী মুক্তি আন্দোলনের অগ্রগণ্য নেতা আউং সান–এর জন্ম।

১৯১৭ সরোদিয়া রাধিকামোহন মৈত্রের জন্ম।

১৯২১ বাংলা সাহিত্যের গবেষক ও প্রাবন্ধিক আহমদ শরীফ–এর জন্ম।

১৯৫০ ইতালীর ঔপন্যাসিক রাফয়েল সোবাতিনি–র মৃত্যু।

১৯৫৮ ফরাসি শিল্পী ঝর্ঝ রুয়া–র মৃত্যু।

১৯৬৪ চিত্রশিল্পী অসিতকুমার হালদার–এর মৃত্যু।

১৯৭৭ সাংবাদিক আবদুস সালামের মৃত্যু।

১৯৭৯ ফরাসি চলচ্চিত্রকার ঝাঁ র‌্যনোয়ার–এর মৃত্যু।

১৯৮৫ ছাত্রনেতা রাউফুল বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত–পরিচয় আততায়ীদের গুলিতে নিহত হন।

১৯৮৬ পূর্ববাংলার নারী আন্দোলন ও অসহযোগ আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন–এর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আগামী সরকারকে
পরবর্তী নিবন্ধআশালতা সেন : অগ্নীযুগের নারী বিপ্লবী