সহজ সরল মানুষদের শক্তি বোঝা
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ।
সহজ সরল মানুষেরা চিৎকার করে কষ্ট দেখায় না,
অভিনয় করে ভাঙা মনকে সাজায় না
তাদের চাপা যন্ত্রণাগুলো নীরবে বয়ে
নিয়ে যায় খুব ধীরে, খুব গভীরে।
সহজ সরল মানুষেরা তাদের গভীর
অনুভূতিকে শব্দ না করে সামলাতে পারে,
তাদের মানসিক দৃঢ়তা সবচেয়ে শক্তিশালী হয়।
তারা অল্প আঘাতে ভেঙে যায় না,
বরং আঘাতকে শক্তি রূপে রূপান্তরিত করে।
সহজ সরল মানুষদের চেনা বড় কঠিন
তারা বিপদ এলে মাথা নিচু করে না,
বরং বিপদের মধ্যে শান্ত থাকে।
তাদের কোমলতায় আছে গভীরতা,
তাদের নীরবতায় আছে সাহসিকতা,
তাদের হাসির আড়ালে লুকিয়ে
থাকে না বলা হাজার গল্প।
সহজ সরল মানুষদের শক্তি দেখা যায় না
ঠিক তেমনি তাদের সরল মনের
কোমলতার আড়ালে বহন করে
এক অদম্য শক্তি, অটুট সাহস।
শব্দহীন, আকাঙ্ক্ষাহীন,
কিন্তু অসীমভাবে দৃঢ়।







