শিল্পী শাহজাহান আলী খানের একক গজল পরিবেশনা

| শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৬ পূর্বাহ্ণ

নগরীর দেব পাহাড়স্থ হ্যাপী কমিউনিটি সিপিডিএল–সুলতানা গার্ডেনিয়া মিলনায়তনে গতকাল শুক্রবার আয়োজন করা হয়েছে গজল সংগীতের এক উজ্জল তারকা শাহজাহান আলী খানের একক গজল সন্ধ্যার। নতুন বছরের শুরুতে শুদ্ধ সংগীতের প্রচার প্রসারে দেশবরেণ্য ও বহি:বিশ্বে খ্যাতি প্রাপ্ত গজল গায়ক শাহজাহান খানের এক গজল রজনীর এ আয়োজন করে। রাত ৯:০০ টার সময় শিল্পীর শ্রুতিমধুর আলাপের মাধ্যমে গাইলেন ‘গাম কা খাঝানা তেরাভি হে মেরাভি, এর পর হোঁস ওয়ালোঁ কো খাবার ক্যা’–যা যন্ত্রসংগীত শিল্পীগন বেশ সুন্দর সঙ্গত করে অনুষ্ঠানকে চকমকপ্রদ অবস্থানে মুখরিত করে। শিল্পী একটানা ওস্তাদ মেহদী হাসান, গোলাম আলী খাঁ সাহেব, জাগজিৎ শিং ও পঙ্কজ উদাসের প্রসিদ্ধ প্রায় ১২–১৫ টি গজল পরিবেশন করে উপস্থিত শ্রোতাগণকে মুগ্ধ করেন। শিল্পী শাহজাহান খান বাংলাদেশের বাহিরে পাকিস্তান ভারত ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই আবুধাবি কাতার ওমান প্রায় সব ক’টা দেশেই গজল পরিবেশন করার সুযোগ পেয়েছেন–আরব আমিরাতে বেশ প্রতি বছরই একাধিক প্রোগ্রাম করতে যান। পাকিস্তানি ও ভারতের গজল শ্রোতাদের হৃদয়ে শাহজাহান খান নিজস্ব স্থান করতে সক্ষম হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেষ বলের রোমাঞ্চে চট্টগ্রামের জয়
পরবর্তী নিবন্ধত্রি কলা সংগীত একাডেমীর বর্ষ সমাপনী