চট্টগ্রাম তৃতীয় আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে। ফরাসি দূতাবাসের সহযোগিতায় উৎসবে প্রতিদিন দুটি সেশন অনুষ্ঠিত হবে। আজ বিকেল ৪ টায় রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যা ৫–৪৫ টায় প্রদর্শিত হতে হবে এলিজাবেথ ডি কষ্টা নির্মিত ‘বাংলা সার্ফ গার্ল’, সন্তুয়া ত্রিপুরা ও নিধি চাকমা পরিচালিত ‘উবো গীত’। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় প্রদর্শিত হবে জাহিদ হাসান পরিচালিত ‘মরিবার হলো তার সাধ’, বেলা ১১–৪৫টায় জিহান করিমের ‘স্টাব ইন দ্য ডার্ক,’ বিকেল ৪টায় রাহুল পেকের ‘হারানো এবং পাওয়া’, সন্ধ্যা ৫–৪৫ টায় গোলাম মুনতাকিমের ‘একটা মেশিন’, সন্ধ্যা ৬ টায় ফাবিহা মুনিরের ‘মধুর স্বাদ’, সন্ধ্যা সাড়ে ৬ টায় শিপ্রা দেবনাথের ‘এক্সট্রা : সিলভার স্ক্রনিের মেয়ে’, সন্ধ্যা ৭টায় দেবাশীষ দাশের ‘মাউন্ট মিরেজ অ্যান্ড মৌসুমী’। ১০ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০ টায় জাফর মুহাম্মদের ‘পানকৌড়ি’, ১১টায় জেরিন জান্নাতুল জাহানের ‘প্রিয় আরটু টিটি’, বেলা ১১–১৫ টায় মিজানুর রহমানের ‘ একটা বিদ্রোহের শেষে কি দাঁড়ায়’, বিকেল সাড়ে ৩ টায় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, বিকেল ৫টায় নাজিবা নুরীর ‘রাইটিং হাওয়া,’ সন্ধ্যা ৭ টায় মোল্লা সাগরের ‘ভবের ভিটা’ প্রদর্শিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।









