সুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম

বোয়ালখালীতে স্কাউট বেসিক কোর্সের সমাপনীতে এসিল্যান্ড

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ১০৪তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। বেঙ্গুরা কে.বি.কে.আর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। তিনি বলেন, সুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। রাষ্ট্রের দুর্যোগকালীন সময়ে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে। কোর্স প্রশিক্ষক প্রজীব কুমার বড়ুয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কোর্স লিডার প্রবীর কান্তি মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাজী ইসহাক চৌধুরী, উপজেলা স্কাউটসের সাবেক সহ–সভাপতি মো.মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম আঞ্চলিক স্কাউট সম্পাদক শাহে নেওয়াজ আলী মির্জা, জেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কান্তি সেন, সাবেক জেলা স্কাউট সম্পাদক পীযুষ কুমার দে, উপজেলা স্কাউটস সহ–সভাপতি শওকত হোসেন, সদস্য সুমী বড়ুয়া। উপস্থিত ছিলেন প্রণয় বড়ুয়া, উত্তম কুমার বিশ্বাস, মো. আবু কাইয়ুম, পিআরএস পাভেল মহাজন, সাজ্জাদ হোসেন, রায়হানুল কালাম, সুদীপ্ত দাশ।

৫দিনব্যাপী বেসিক কোর্সে প্রশিক্ষক ছিলেন মোহাম্মদ সোলায়মান এলটি, নুরুল ইসলাম, সজল কান্তি বড়ুয়া, মোহাম্মদ হোসাইন,এসএম গোলাম মোস্তফা। বোয়ালখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমির খান মুন্দার নূরানী মাদরাসা ও হেফজ খানার বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবক্সিরহাট ওয়ার্ডে বিএনপির পথসভা