বাস কাউন্টারে চালু হলো স্বপ্নযাত্রী অবসর পাঠাগার

চিটাগং রেইনবো রোটারি ক্লাবের সহযোগিতা

| শুক্রবার , ২৭ জুন, ২০২৫ at ১১:৫০ পূর্বাহ্ণ

‘অবসরে পড়ি বই, আলোকিত মানুষ হই’ এই স্লোগানে রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে যাত্রা শুরু করল ব্যতিক্রমী ‘স্বপ্নযাত্রী অবসর পাঠাগার–১৬’ যাত্রা পথে কাউন্টারে অপেক্ষমান সময়টুকু অত্যন্ত বিরক্তিকর হয়ে থাকে, বই পড়ে সেই অবসর সময়কে কাজে লাগানোর জন্য নগরীর দামপাড়াস্থ গ্রীন লাইন বাস কাউন্টারে চালু হলো স্বপ্নযাত্রী অবসর পাঠাগার। স্বপ্নযাত্রী পাঠাগার অপারেশন টিমের প্রধান সমন্বয়ক সাফায়েত শিহাবের সঞ্চালনায় এবং রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর সভাপতি তাসনুভা হায়দার নোভার সভাপতিত্বে পাঠাগার উদ্বোধন করেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীন।

অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইফতেখার মনির, রোটারি চট্টগ্রাম সেন্টারের সভাপতি ওসমান গনি মনসুর, ক্লাব অ্যাডভাইজার কেরামাতুল আযিম পিন্টু, মো. মনিরুজ্জামান, রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, রোটারিয়ান শাহাদাত হোসাইন চৌধুরী।এতে রোটারিয়ান আব্দুল মান্নান বাহার, রোটারিয়ান ইফতেখার উদ্দিন খান, রোটারিয়ান সাবিনা কাইয়ুম, এসকে রাসেল উদ্দিন ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী রিদুয়ান কাদের, আনিকা, পারেভেজ হাবিব, আমজাদ, মিসবা হাবিব, ইরফান, শাওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধক বলেন, বর্তমানে তরুণ সমাজ বই বিমুখ। এই সময়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানাই। তাদের এই উদ্যোগ আমাদের তরুণ সমাজকে বইমুখী করবে। তারা ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এমন আয়োজন করবেন এমনটাই আশা রাখি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দুই গ্রামকে সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত না করার দাবিতে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে যুব রেড ক্রিসেন্টের মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি