পাপতত্ত্ব মলিনা মজুমদার | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ নিকেষ কালো অন্ধকার জানালার ওপাশ; বিদগ্ধ আত্মারা তোলে বিলাপ কী দোষ ছিল? এ বিধ্বস্ত –বিবস্ত্র অপমানে। এ যুগের পাপ অতীতের উচ্চ শির নত করে পদদলিতে। হুঁশ যদি হয় মানুষে তবে পাপেরে করে ঘৃণা পাপী পায় ক্ষমা স্বশিক্ষিত উচ্চ মার্গে পরমআত্মায়।