রক্তে পাওয়া বাংলা ভাষা জেসমিন সুলতানা চৌধুরী | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৫ পূর্বাহ্ণ ফেব্রুয়ারির একুশ তারিখ রক্তে ভেজা গায় , সালাম বরকত ভাষার জন্যে প্রাণটা দিয়ে যায় । সেই ভাষাটা বাংলা ভাষা সেই ভাষাতে বলি , পড়তে শিখি লিখতে শিখি বুক ফুলিয়ে চলি । প্রভাতফেরীর বিষাদ গাঁথা বেদনা বিধুর গান , দেয় স্মরণে রফিক জব্বার স্বেচ্ছা বলিদান।