ছাত্র-জনতার আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

| বুধবার , ২৯ জানুয়ারি, ২০২৫ at ৯:৩৭ পূর্বাহ্ণ

সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোশ ভুচেভিচ পদত্যাগ করেছেন। রেলওয়ে স্টেশনের ছাদ ভেঙে পড়ার ভয়াবহ ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ–আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করলেন। খবর বাংলানিউজের।

মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুচেভিচ বলেন, পরিস্থিতি যেন আরও জটিল না হয়ে ওঠে এবং দেশে যেন আর উত্তেজনা না বাড়ে, সে জন্যই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

গত নভেম্বরে সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে এক রেল স্টেশনের কংক্রিটের ছাদ ভেঙে পড়লে অন্তত ১৫ জনের প্রাণ যায়। এর জেরে দেশজুড়ে বিক্ষোভ–আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে।

তখন থেকে হাজার হাজার মানুষ রাস্তায় অবস্থান নেন। তারা ছাদ ভেঙে পড়ার জবাবদিহিতা দাবি করেন। স্টেশনের নির্মাণ ও সংস্কার প্রকল্পে দুর্নীতি ও দেখভালের অভাব ছিল, এমন অভিযোগ এনে তারা বিক্ষোভে নামেন।

নোভি সাদের ওই স্টেশনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় জড়িত থাকার দায়ে সাবেক পরিবহনমন্ত্রী গোরান ভেসিকসহ কয়েক ডজন লোক অভিযুক্ত হয়েছেন। পরিবহনমন্ত্রী ঘটনার পরপরই পদত্যাগ করেন। সার্বিয়ার সামপ্রতিক আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দেন।

পূর্ববর্তী নিবন্ধইরান রাশিয়ার তৈরি সুখোই-৩৫ যুদ্ধ বিমান কিনেছে
পরবর্তী নিবন্ধডিজিটাল যাযাবর আকৃষ্ট করতে ভিসার নিয়ম সহজ করল নিউজিল্যান্ড