বিএনপি নেতা শামসুল আলমের মৃত্যু

| মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

ডবলমুরিং থানা বিএনপির সাবেক সিনিয়র সহ–সভাপতি ও সাবেক মহানগর বিএনপির সদস্য শামসুল আলম গতকাল ভোর ছয়টায় সাতকানিয়া মৈশামুড়া নিজ গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শামসুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিবৃতিতে তিনি বলেন, শামসুল আলমের মতো ত্যাগী দক্ষ সাহসী নেতা অনুকরণীয় হয়ে থাকবে। তিনি দলের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে দল একজন সাহসী যোদ্ধাকে হারালো। আমীর খসরু মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বামী, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা গাজার হানান
পরবর্তী নিবন্ধ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন