ছয় ইইউ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতৃবৃন্দ। ঢাকার গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে গতকাল সোমবার বিকালে ওই বৈঠক হয়েছে। খবর বিডিনিউজের।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা ছিলেন। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ঈমানী সম্মেলন ও সালাতু সালাম মাহফিল
পরবর্তী নিবন্ধসাতকানিয়ার খাগরিয়ায় বিএনপির কর্মী সভা