অকুতোভয়া গোফরান উদ্দীন টিটু | বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ হিমালয়ের শিখর ছুঁয়ে উড়িয়ে জয়নিশান নারী তুমি আকাশলীনা ভালোবাসার গান। জীবন জয়ে হাত বাড়িয়ে যাও দাঁড়িয়ে পথে ফেরাও তুমি প্রাণসজনী আমায় মৃত্যু হতে। মনে তোমার প্রেম যে বড় তুমিই সর্বজয়া আমায় একটু দাও না সাহস ও অকুতোভয়া।