জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মাহফিল

| সোমবার , ২৮ অক্টোবর, ২০২৪ at ৯:১৮ পূর্বাহ্ণ

জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় মহিলা মাহফিল গত শনিবার চান্দগাঁও থানাস্থ ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আলোর পথের সিনিয়র সদস্য সৈয়দা আকলিমা ফাতেমার তত্ত্বাবধানে, সাদিয়া সুলতানা ও আলিশা আকতারের সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন সানজিনা ইসলাম, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন নার্গিস আক্তার চৌধুরী এবং ‘ইসলামের ইতিহাস–ঐতিহ্যে রবিউস সানি মাস’ শীর্ষক তথ্যকণিকা উপস্থাপন করেন নওশীন আরা। মাহফিলের নির্ধারিত ‘গাউসুল আযম হযরত শাইখ সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.)’ বিষয়ে আলোচনা করেন ধলই গাউসিয়া আহমদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার থেকে আমাদের বিরত থাকতে হবে
পরবর্তী নিবন্ধনিপ্পন একাডেমির আয়োজন জাতিসংঘ দিবসের কর্মসূচি পালন