সিএসইতে লেনদেন ৯.৩৯ কোটি টাকা

আজাদী ডেস্ক  | মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৪:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৯.৩৯ কোটি টাকা। ১,৬৯৯ টি লেনদেনের মাধ্যমে মোট ১৪.০৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪০.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০৯৪.৭৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৪.৫৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৪৩.০১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৭.২৪ পয়েন্ট কমেছে, যা হলো ৯৭৫.৩৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ৪৮.২০ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৫০৯.২১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০৫,৫৯৮.৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৮,৭২৫.১৩ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৪ টির, দাম কমেছে ৮৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৩ টির।

পূর্ববর্তী নিবন্ধপূজামণ্ডপে ইসলামি সঙ্গীত : গ্রেফতার দুই যুবকের রিমান্ড শুনানি মঙ্গলবার
পরবর্তী নিবন্ধইসরায়েলে ড্রোন হামলায় ৪ সেনা নিহত, আহত ৬১