আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান

| সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

আলহাজ সেলিম রহমান আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার পরিচালনা পর্ষদের ৪০৩ তম সভায় তিনি নির্বাচিত হন। আলহাজ সেলিম রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ খলিলুর রহমানের পুত্র। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ, কেডিএস এ্যাপারেলস, কেডিএস লজিস্টিকস, কেডিএস আইডিআর, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ, স্টিল এক্সেসরিজ এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ। সেলিম রহমান আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকসহ অন্য একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ২৪ বছর ধরে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৭০ হাজার ইয়াবাসহ আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা
পরবর্তী নিবন্ধযানবাহনে চাঁদাবাজি করার সময় একজন আটক, ধারালো অস্ত্রভর্তি বাক্স উদ্ধার