সিএসইতে লেনদেন ৯.০১ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১২ জুলাই, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি–তে আজ লেনদেন হয়েছে ৯.০১ কোটি টাকা। ৩,৬৭২ টি লেনদেনের মাধ্যমে মোট ৪০.৮১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ১২৮.০৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৭৫৭.৬০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৮.৩২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১২১.০৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৮.৩৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,০২৯.৯৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৩৭.১৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৩,০৩৯.৮০ পয়েন্ট। দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৭,৯৩৮.৫১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪০,৩০৯.২৫ কোটি টাকা। সিএসইতে ৬৪৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৩ টির, কমেছে ২১২ টির আর অপরিবর্তিত রয়েছে ১২ টির।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি এগুচ্ছে বিশ্ব
পরবর্তী নিবন্ধছুটি শেষে কনসার্টে ফিরছে ‘সোনার বাংলা সার্কাস’